পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট : ০৯ জুন ২০২৩, ০২:৫১ পিএম

পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার (পঞ্চায়েত) নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা আগামী ৮ জুলাই ভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন। 

নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, এক দফাতেই ভোটগ্রহণ করা হবে। ১১ জুলাই ফলপ্রকাশ করা হবে।

রাজ্য নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার ৮ জুন থেকে রাজ্যে নির্বাচনী বিধি কার্যকর হচ্ছে। শুক্রবার মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। মনোনয়ন জমা নেওয়া হবে আগামী ১৫ জুন পর্যন্ত। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ১১ জুলাই ভোটের ফল প্রকাশ হবে। 

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়। পশ্চিমবঙ্গের মোট ২২টি জেলায় ভোটগ্রহণ হবে। গ্রাম পঞ্চায়েতের মোট আসনের সংখ্যা ৬৩ হাজার ২৮৩টি। 

তবে বিরোধী দল বিজেপির দাবি, এবারে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে কি না- সে ব্যাপারে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। 

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেছেন, রাজ্য পুলিশের ওপর আস্থা রাখা উচিত। সরকারি কর্মচারীরা আমাদের সহকর্মী। তাদেরকেও বলব আমাদের ওপর আস্থা রাখতে।

গতবার পঞ্চায়েত নির্বাচনে একাধিক স্থানে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিল বিরোধীরা। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও সে ব্যাপারে কোনও সদুত্তর দেননি নির্বাচন কমিশনার।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। পঞ্চায়েত নির্বাচনে যদি কারও কোনও ক্ষতি হয় সেই দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১১

ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র রাজ্য কমিটির সভাপতি সুকান্ত মজুমদার জানান, এত অল্প সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা আদালতে যাব।


একাত্তর/জো

পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর