জামায়াতকে মাঠে নামিয়ে সন্ত্রাসের প্রস্তুতি বিএনপির: কাদের

আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:০০ পিএম

নির্বাচন কমিশনে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে মাঠে নামিয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রাজধানীতে শনিবার আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘জামাতকে মাঠে নামিয়েছে তাদের আসল মুরুব্বি বিএনপি। জামাতকে মাঠে নামিয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।’ 

প্রায় এক দশক পর ঢাকায় সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে জামায়াত সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল।

এক দশক পর জামায়াতে ইসলামীর সমাবেশের বিষয়ে বিএনপিকে লক্ষ্য করে ওবায়দুল কাদের বলেন, এর মানে দলটি আবারও আগুন সন্ত্রাস এবং ভাঙচুরের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মাথায় তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত আর সরকারের পদত্যাগ এই তিন ভূত ঢুকেছে। শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে এই তিন ভূত নামাতে হবে। 

জনগণ যাকে ক্ষমতায় রাখবে, তাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না বলেও বিএনপি নেতাদের লক্ষ্য করে হুঁশিয়ারি দেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি খেলার মাঠে না এসে ফাউল খেলা শুরু করেছে। আওয়ামী লীগ যখন খেলতে নামবে, তখন বিএনপির পালাবার সুযোগ থাকবে না। 

বিদেশে পলাতক তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান অর্থ পাচার করে পালিয়েছে। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে বসে ফখরুলকে ফরমায়েশ দিচ্ছে। সৎসাহস থাকলে বিদেশ থেকে দেশে আসুন। রাজপথে মোকাবেলা হবে।

বিএনপি আবারো ক্ষমতায় গেলে দেশের মানুষকে আগের মতো বিদ্যুতের বদলে খাম্বা দেবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

এ সময় সংলাপের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ তো বিএনপিকে সংলাপে ডাকছে না। সরকার পদত্যাগ করলে কার সাথে সংলাপে বসবে বিএনপি? অবান্তর কথা বলছেন মির্জা ফখরুল। 

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে আওয়ামী লীগ ভয় পায় না- মন্তব্য করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তাই কোন ভয় নেই আওয়ামী লীগের। অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই নির্বাচন বানচালের কারো সাধ্য নাই। যারা এই নির্বাচন করতে চায় না তারা দেশের ভালো চায় না, তারা গায়ের জোরে ক্ষমতা চায়। শেখ হাসিনার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলা হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বলেন, নির্বাচন নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বিএনপি। কিন্তু দেশের মানুষ বিএনপিকে চেনে। সতর্ক থাকতে হবে। তাদের সরকারের সময় দেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিলো।

তিনি বলেন, বিদেশি কোনো কোনো রাষ্ট্র দেশের রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সেটা সহ্য করবে না 

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিএনপি। জাতীয় নির্বাচন যখনই আসে তখনই তারা ষড়যন্ত্র করে। নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ।


একাত্তর/আরবি 

নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর