ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৭:১৮ পিএম

নওগাঁর রাণীনগরে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় সুজন চন্দ্র ভৌমিক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিায় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন চন্দ্র ভৌমিক উপজেলার বড়গাছা ইউনিয়নের কাটরাশইন হিন্দুপাড়া গ্রামের মৃত রবিন্দ্রনাথ ভৌমিকের ছেলে। তিনি পেশায় একজন স্বর্ণকার ছিলেন।

নিহতের বড় ভাই উত্তম ভৌমিক জানান, নওগাঁ শহরে একটি দোকানে হালখাতার খাবার খেয়ে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সুজন। দুপুর আড়াইটার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিায় ব্রিজ এলাকায় পৌঁছালে আবাদপুকুরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সুজন ছিটকে সড়কে পড়ে যান। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাক চালক পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। ট্রাক চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ওসি আরও বলেন, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস  

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর