তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:৩১ পিএম

বিএনপি জাতীয় নির্বাচনে না আসলেও, অন্যান্য সব দল নির্বাচনে অংশ নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জনের কথা বললেও তলে তলে প্রস্ততি নিচ্ছে।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরিচালনা বিষয়ক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এতো কথা বলে। বিএনপি নেতারা কি জানেন তাদের দলের অনেকে নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত আছে। বিএনপি অংশ নেবে না বলে অন্যরা বয়কট করবে- এ কথা মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছে।

image


আরও পড়ুন: অক্টোবরেই মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন

মানুষ নির্বাচনে আগ্রহ হারাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বহু উন্নত দেশে ৩০ শতাংশও ভোট হয় না। গাজীপুরে ৪৮ শতাংশ হয়েছে। যারা বলেন যে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, এটা তাদের জন্য উদাহরণ। বিএনপি নিঃসন্দেহে একটি বড় দল। তারা না আসার পরও ভোটারের এই উপস্থিতিকে কম বলার সুযোগ নেই।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাছে একটা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত হয়ে প্রমাণ করতে হবে যে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। ওই যে রবীন্দ্রনাথের কাদম্বিনী মরিয়া প্রমাণ করলেন, তিনি মরেন নাই, সে রকম আওয়ামী লীগকে হেরে গিয়ে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

আগামীতে ক্ষমতায় আসার জন্য বাইডেন-মোদীর সংলাপের দিকে তাকিয়ে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কারো দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি আমাদের জনগণের দিকে। বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী হতে পারে, তারা আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে এটি আমরা বিশ্বাস করি না।

তিনি আরও বলেন,‘জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকেদের সাথে কথা বলে এসেছেন মির্জা ফখরুল। বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে যায় নালিশ করতে। আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাবাসে যায়। দেশের বিরুদ্ধে নালিশ করবো, এ রাজনীতি আমরা করি না।


একাত্তর/এআর

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর