প্রতীক্ষার অবসান, হালদায় ডিম ছেড়েছে মা মাছ

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৩:৩৫ পিএম

দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। এবার বৃষ্টি কম হওয়ায় মাছের ডিম ছাড়তে দেরি হচ্ছিলো। তবে বৃষ্টির পরই কার্প জাতীয় মাছ ডিম ছাড়তে শুরু করেছে।

রোববার মধ্যরাতে নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়লে জাল ও নৌকা নিয়ে নদী থেকে ডিম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে সংগ্রাহকরা।

জেলেরা জানিয়েছেন, হাটহাজারী মদুনাঘাট, মাদার্শা, রাউজানের গড়দুয়ারা, নাপিত্যার ঘোনা প্রভৃতি জায়গায় নদী থেকে ভালো ডিম সংগ্রহ করা হচ্ছে। তাদের আশা, এবার প্রচুর ডিম সংগ্রহ করা যাবে।

হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, এপ্রিল থেকে জুনে আমবস্যা-পূর্ণিমার জোতে ওপর থেকে পাহাড়ি ঢল নামলে নদীতে মা মাছ ডিম ছাড়ে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় নদীতে ডিম ছাড়তে দেরি হচ্ছিলো। দীর্ঘ অপেক্ষার পর কার্প জাতীয় মাছ উপযুক্ত পরিবেশ পেয়ে ডিম ছেড়েছে। উৎসবমুখর পরিবেশে রাত থেকেই নদীতে দলবেঁধে ডিম সংগ্রহ করছেন জেলেরা। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, ডিম সংগ্রহকালে যাতে কেউ কার্প জাতীয় মাছ শিকার না করে তার জন্য নৌ পুলিশের টহল বাড়ানোসহ সব ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেছে। 

আরও পড়ুন: চট্টগ্রামে শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

ডিম সংগ্রহের পর সেগুলো থেকে পোনা উৎপাদন করে জেলেরা। দ্রুত বৃদ্ধির কারণে বাজারে হালদা মাছের পোনার চাহিদা বেশি বলেও জানান ইউএনও।


একাত্তর/এসি


চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর