পরীক্ষা কেন্দ্রে ফ্যান খুলে মাথায় পড়ে চার ছাত্রী আহত

আপডেট : ২০ জুন ২০২৩, ১০:১৩ পিএম

মাদারীপুরে একটি মাধ্যমিক স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ফ্যান খুলে পড়ে চার ছাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এসি নর্থ উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন দশম শ্রেণির হিরামনী, মুনা আক্তার, ইরিনা আক্তার, সাইমা জাহান। তারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিলেন। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

আহত শিক্ষার্থীরা জানান, তাদের স্কুলের অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে তারা পরীক্ষার কেন্দ্রে গিয়ে বসেন। তখন হঠাৎ বিকট শব্দে তাদের উপর সিলিং ফ্যান খুলে পড়ে। এতে তারা আহত হন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল জানান, তাৎক্ষণিক আহত ছাত্রীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে হীরামনীর আঘাত বেশি গুরুতর। অন্যরা হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

আহত শিক্ষার্থী হিরামনীর নানা সামচুল হক মোল্লা জানান, তার নাতনীর কপালে আঘাত লেগেছে। সে বেশ অসুস্থ এবং ঠিকমতো কথা বলতে পারছেন না।

আরও পড়ুন: রাজবাড়ীতে নদীতে স্নান করতে গিয়ে শিশু নিখোঁজ

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। যদি কেউ কোনো অভিযোগ করেন, তাহলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর