রাজবাড়ীতে নদীতে স্নান করতে গিয়ে শিশু নিখোঁজ

আপডেট : ২০ জুন ২০২৩, ০১:২৩ পিএম

রাজবাড়ীতে নদীতে স্নান করতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার ক্যানেল ঘাট এলাকার পদ্মার একটি শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটির নাম রবিন (১২)। সে ক্যানেল ঘাট এলাকার ময়না বেগমের ছেলে।

স্থানীয় মো. আজগর আলী জানান, সকালে স্নান করতে গিয়ে শিশুটি পানি তলিয়ে যায়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে স্রোতের তোড়ে ভেসে গেলো মা-মেয়েও

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি। এখনও উদ্ধার অভিযান চলছে। মানিকগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।


একাত্তর/এসি

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর