গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত চার

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:২১ পিএম

মেহেরপুরের গাংনীতে আশঙ্কাজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। পৌর এলাকার চৌগাছা গ্রামে কুকুরের কামড়ে জখম হয়েছে শিশুসহ চারজন।

শুক্রবার দুপুরে এ ঘটনার পর জখম হওয়া এক শিশু ও বৃদ্ধকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পরামর্শ দেন। 

জানা গেছে, আহতরা হলেন পৌরসভার চৌগাছার মুজাহিদ (২), পচা মণ্ডল (৭৫), রাইহান (৬) ও সামিউল (৪)। 

তবে পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের টিকা না থাকায় সবাইকে ছুটতে হচ্ছে মেহেরপুর জেনারেল হাসপাতালে। 

আর কুকুর নিধনের আইনি অধিকার না থাকায় একমাত্র টিকা নেয়াই এর সমাধান বলে জানিয়েছেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

বৃদ্ধ পচা মণ্ডল জানান, তার নাতি মুজাহিদসহ কয়েকজন শিশু খেলা করছিল। এসময় কুকুরের দল তাদের উপর আক্রমণ করে এবং কয়েকটি কুকুর মুজাহিদকে কামড় দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। 

আরও পড়ুন: ঈদের বাজার ধরতে তৎপর গরু চোররা

এসময় পচা মণ্ডল তাকে রক্ষা করতে গেলে তার ওপরও কুকুরের দল আক্রমণ করে।

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানান, কুকুর নিধন করা আইনিভাবে নিষিদ্ধ হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। আবার পৌর সভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না থাকায় সবাইকে মেহেরপুর জেনারেল হাসপাতালে যাবার পরামর্শ দেয়া হচ্ছে। 


একাত্তর/এসজে

দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর