নতুন জঙ্গি সংগঠনের প্রধান ও স্ত্রীকে রিমান্ডে পেলো সিটিটিসি

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৬:১১ পিএম

রাজধানীর ডেমরায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

শনিবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর শামিনের চার দিন এবং স্ত্রী নাজনীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেপ্তার ও সন্ত্রাসবিরোধী আইনে একটা মামলা করা হয়।

ছাত্রজীবন থেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এই জঙ্গি নেতা দুই বার গ্রেপ্তার হলেও জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠনটির সঙ্গে পাহাড়ের আরেক সন্ত্রাসী সংগঠন কুকি চিনের সঙ্গে যুক্ত হয়ে শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা ছিল।

২০২০ সালে কক্সবাজারের একটি হোটেলে বসে কুকি চিন ও নতুন জঙ্গি সংগঠন শারক্বিয়ার মধ্যে সমঝোতা স্মারক হয়।

সিটিটিসি জানিয়েছে, সম্প্রতি পাহাড়ে সেনা সদস্যদের ওপর হামলা হয়েছে তারই নির্দেশে। 

শামিনের স্ত্রীর নাজনীন আনসার আল ইসলামের ইজাজ কারগিলের স্ত্রী ছিলেন। কারগিল যুদ্ধে ড্রোন হামলায় ইজাজ মারা গেছেন। তার আগে ইজাজ যখন পাকিস্তান চলে যায়, তখন সংগঠনের সিদ্ধান্তে তার স্ত্রীকে বিয়ে করে শামিন। তার স্ত্রী নাজনীনও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্য হিসেবে নারীদের মধ্যে দাওয়াতি কার্যক্রমে জড়িত ছিল।

আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠনের প্রধানের নির্দেশে সেনাদের ওপর হামলা

সিটিটিসি জানিয়েছে, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পর আত্মসমর্পণের প্রস্তাব দেয় পাহাড়ে তাদের আশ্রয়দাতা বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বম। কিন্তু শামিন  আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। বলেন, যুদ্ধ হবে আক্রমণাত্মক, রক্ষণাত্মক নয়। আইন ‍শৃঙ্খলা বাহিনীর কেউ যেন বেঁচে ফিরতে না পারে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর