মাকে গালিগালাজ, বাধা দেয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৯:০৮ পিএম

পারিবারিক কলহের জেরে কুমিল্লার নাঙ্গল‌কো‌টে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া কিনারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩২)। তিনি কিনারা গ্রামের বশির আহমেদের ছেলে। নাঙ্গল‌কোট উপজেলার মন্নারা বাজারে সমিলের শ্রমিক হিসেবে কাজ করতেন দে‌লোয়ার। আর অভিযুক্ত বড় ভাইয়ের নাম রমজান মিয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ‌নিবার দুপু‌রে পা‌রিবা‌রিক কথাবার্তার এক পর্যা‌য়ে বড় ভাই রমজান মিয়া তার মাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় ছোট ভাই দেলোয়ার হোসেন গিয়ে মাকে গালমন্দ করতে বাধা দেন। এতে রমজান মিয়া ক্ষিপ্ত হয়ে ছোট ভাই দেলোয়ার হোসেনের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষনা করেন। 

আরও পড়ুন: মস্কো যাচ্ছে ওয়াগনার বাহিনী, বাধা দিলেই লড়াই

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক রমজান মিয়াকে গ্রেপ্তারে পু‌লিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/আরবিএস  

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর