ডলার নয়, চা দিয়ে তেলের দাম শোধ করবে শ্রীলঙ্কা

আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:২১ পিএম

স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে শ্রীলঙ্কা। গেলো কয়েক মাসে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অর্থনৈতিক সংকট আগের মতোই রয়েছে। ফলে এবার ডলারের পরিবর্তে চা দিয়ে তেলের বকেয়া মূল্য পরিশোধ করবে লঙ্কানরা। 

২৫ কোটি মার্কিন ডলারের তেলের বকেয়া পরিশোধ করতে শ্রীলঙ্কা আগামী মাস থেকে ইরানে চা রপ্তানি শুরু করবে।

শ্রীলঙ্কা চা ব্যুরো জানিয়েছে, এভাবে ইরান ও শ্রীলঙ্কা উভয় দেশই মার্কিন ডলার পরিশোধ ছাড়াই লেনদেন করবে।

দেশটির চা বোর্ডের চেয়ারম্যান নীরজ দে মেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এটি আমাদের জন্য খুবই সময়োপযোগী কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশাধিকার পেয়েছি এবং ইরান ও শ্রীলঙ্কা উভয়েই ডলারের উপর নির্ভর না করে বাণিজ্য করতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করার চেষ্টা করছে দেশটি। ফলে এ পদক্ষেপ ইরান-শ্রীলঙ্কা উভয়ের জন্যই লাভজনক।   

আরও পড়ুন: বছর শেষে অথবা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন: প্রধানমন্ত্রী

চুক্তি অনুযায়ী, আগামী ৪৮ মাসের জন্য, ইরানে প্রতি মাসে পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার মূল্যের চা পাঠাবে শ্রীলঙ্কা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, প্রতি মাসে প্রায় ২০ লাখ ডলার মূল্যের চা পাঠিয়ে এ প্রক্রিয়া শুরু হবে। 

ইরান বরাবরই লঙ্কান চায়ের অন্যতম প্রধান ক্রেতা। কিন্তু ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় শ্রীলঙ্কা থেকে ইরানের চা আমদানি গেলো কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।


একাত্তর/আরবিএস  

গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের আকাশছোঁয়া উত্তেজনার মাঝেই এক অভাবনীয় ও ইতিবাচক কূটনৈতিক অগ্রগতির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি অত্যন্ত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর