আধুনিক পদ্ধতিতে গাঁজা চাষ, গ্রেপ্তার তিন মেডিকেল শিক্ষার্থী

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৭:৫৫ পিএম

বাড়িতে আধুনিক পদ্ধতিতে গাঁজা চাষ এবং ব্যবসা করার অভিযোগে তিন মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার করেছে ভারতের কর্নাটক পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪২ হাজার রুপির গাঁজা জব্দ করা হয়েছে। 

বার্তা সংস্থা এএনএই জানিয়েছে, শুক্রবার কর্নাটকের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্নাটক পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। এমবিবিএসের শেষ বর্ষের ওই তিন ছাত্রের মধ্যে রয়েছেন ভিঘনারাজ, বিনোদ কুমার ও পন্ডিদোরাই। তারা তামিলনাড়ু এবং কর্নাটক রাজ্যের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার একটি বাড়িতে অভিযান চালিয়েছিল কর্নাটক পুলিশ। গুরুপুরা এলাকায় অর্পিতা এবং আব্দুল খয়াম নামে দু’জনকে সন্দেহজনক কাজকর্ম করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২০ হাজার রুপির গাঁজা। তাদের কাছ থেকে ওই তিন ছাত্রের বিষয়ে জানতে পারে পুলিশ।  

পুলিশ জানিয়েছে, ভিঘনারাজ নামে ডাক্তারি পড়ুয়া ভাড়া বাড়িতে গাঁজার চাষ শুরু করেন। তিনি গাঁজার চাষবাস নিয়ে ব্যাপক পড়াশোনাও করেছেন। তারপর অনলাইনে গাঁজার বীজ কিনেছিলেন। বিশেষ রকম বাল্ব ব্যবহার করে কৃত্রিম সূর্যালোকে এই মাদক চাষ শুরু করেন অভিযুক্ত। তার থেকেই গাঁজা কিনতেন পন্ডিদোরাই, বিনোদসহ আরও অনেকেই। 

পুলিশের দাবি, তাদের কাছ থেকে সব মিলিয়ে প্রায় দেড় কেজি গাঁজা, ১০ গ্রাম চরস, গাঁজার বীজ, ইলেকট্রিক ওয়াশিং মেশিন, ছয়টি টেবিল ফ্যান, দুটো স্টেবিলাইজ়ার, এলইডি আলো এবং ১৯ হাজার রুপি নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক মামলাও দায়ের করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর