বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৫:০০ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক ও যাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কদমতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের মনাকুষা গ্রামের রফিক মাস্টারের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামের অটোচালক সাইদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের দিন দিবাগত মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস লুবনা পরিবহনের সাথে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রী ও চালক ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত দুই

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর