রাস্তা পার হওয়া নারীদের ওপর উঠে গেলো বাস, নিহত দুই

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০২:৩৪ পিএম

রাজধানীর বিমানবন্দর সড়কে এক সঙ্গে কয়েকজন নারী রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের ওপর চালিয়ে দেওয়া হয়েছে। এতে বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্যজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এঘটনায় পুলিশ বাস ও এর চালককে আটক করেছে।

শনিবার বেলা ১১টার দিকে বিমানবন্দর বাসস্ট্যান্ডের অদূরে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন- মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৭)। মিনারার স্বামীর আব্দুল মতিন। তিনি রাজধানীর দক্ষিণ খান এলাকার বাসিন্দা ছিলেন। 

আর মনি বেগম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বাঘাটা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী মনি বেগম। তিনি বর্তমানে ৮৬ নম্বর দক্ষিন গাও, হাজী মো. তারাজ উদ্দিন ভুঁইয়ার বাসার ভাড়াটিয়া ছিলেন। 

আটক বাসচালকের নাম শাহিন। বাসটি  বিনিময় পরিবহনের।

নিহতের মনির স্বামী বাদশা মিয়া জানান, মেয়েকে ডাক্তার দেখিয়ে স্ত্রী বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় তাদের সঙ্গে আরও কয়েক জন নারী ছিলেন। এসময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। 

তিনি বলেন, ওই এলাকার আগে ফুটওভার ব্রিজ ছিল। এখন তা ভেঙে ফেলা হয়েছে। তাই পথচারীরা ওই জায়গা দিয়ে রাস্তা পার হয়।

বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে এক নারী মারা যান। এ ঘটনায় আহত আরেক নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ফার্মগেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই মো. মাসুদ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর