ঈদের রান্না হয়নি নিহত সাংবাদিক নাদিমের বাড়িতে

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম

বাবাকে হারিয়ে প্রথমবারের মতো ঈদ করছে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের তিন সন্তান। হয়নি কোন কেনা-কাটা, কিংবা বিশেষ কোনো রান্না। প্রতিবার বাবার সাথে ঘুরতে গেলেও তাদের এবারের ঈদ কেটেছে নীরবেই। আর, ছেলে হত্যার বিচার চেয়েছেন নাদিমের মা-বাবা।

বাড়ির দরজায় দাঁড়িয়ে আলেয়া বেগম। ভাবছেন ঈদের দিন দোয়া নিতে ছেলে গোলাম রাব্বানী নাদিম হয়তো বাড়ি আসবেন। কিন্তু সেই ভাবনা, বাস্তবের রূপ দেখবে না আর কোনদিন।

নাদিম হত্যার আজ ১৭ দিন। ঈদের তিন দিনের একদিনেও নাদিমের বাড়িতে ছিলো না কোনো আয়োজন। পরিবার বলছে, হত্যাকারীরা তাদের সব আনন্দ কেড়ে নিয়েছে।

নাদিমের বাবা আবেগঘন কণ্ঠে বলেন, গতবার ঈদে আমার ছেলে আমার সঙ্গে ছিলেন। এই ঈদে আমার ছেলে নেই! আমার দুইটা নাতি, ঈদে একটু মাংস পর্যন্ত খেতে পারে নাই।

দুই সপ্তাহেরও বেশি সময় পার হওয়ায় মলিন হয়ে গেছে নাদিমের কবরে রাখা ফুলের তোড়াগুলোও। বুকে কষ্ট চেপে নাদিমের সন্তানরাও বলছে, বাবার সাথে আর কোন দিনও ঘুরতে যেতে পারবেন না তারা।

নাদিমের মেয়ে জানান, প্রতিবার ঈদের আগেই তার বাবা তাকে মার্কেটে নিয়ে যেতেন। এবার তিনি কোথাও যাননি।

নাদিমের ছেলে বাবার স্মৃতিচারণ করে বলেন, গতবার ঈদের সময় বাবার সাথে বাজারে গিয়ে গরু দেখে, কিনে এনেছিলাম। এবার আমাদের কোন ঈদ নেই।

এ মামলায় এখন পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়ে কারাগার আছে। কিন্তু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সেই বাবু চেয়ারম্যান গ্রেপ্তার হলেও হত্যাকাণ্ডে অংশ নেয়া তার ছেলে রিফাতসহ এজাহারভুক্ত অধিকাংশ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

নাদিমের মা, অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের কাছে অনুরোধ জানান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় একাত্তরের সংবাদদাতা নাদিমের ওপর হামলা হয়। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একাত্তর/আরএ

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর