নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০২:১০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অলিপুরা থেকে ওই কিশোরটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয় সে। 

নিহত কিশোরের নাম সিয়াম (১৫)। সে উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত জানে আলম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এসময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্বজনদের জানায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধার কাজ শুরু হয়। 

আরও পড়ুন: নাবিলকে জীবিত টেনে নিয়ে মরদেহ ফেরত দিলো সাগর

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে শুক্রবার নিখোঁজ ওই কিশোরের খোঁজ না মিললে শনিবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর