অতিরিক্ত সময়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, কুয়েত ফাইনালে

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৮:৪৮ পিএম

দুর্দান্ত খেলেও হেরে গেলো বাংলাদেশ। পুরো ৯০ মিনিট লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের খেলায় কুয়েতে কাছে হেরে যায় জামালরা। ফলে ১৪ বছর অপেক্ষার পর সাফের সেমিতে যেতে পারলেও ফাইনালে আর খেলা হলো। বাংলাদেশকে একমাত্র গোলে হারিয়ে ফাইনালে গেলো কুয়েত।

অতিরিক্ত সময়ে প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। গোল করেন কুয়েতের আবদুল্লাহ আল বুলুশি। ওই এক গোলেই সাফের সেমিফাইনাল থেকে বিদায় হয়ে গেছে বাংলাদেশের। সেই সঙ্গে স্বপ্ন ভঙ্গ হয় জামালদের। 

শনিবার দুপুরে ব্যাঙ্গালুরুর মাঠে শক্তিশালী কুয়েতের বিপক্ষে বাংলাদেশ প্রথমেই এগিয়ে যেতে পারতো যদি না সহজ সুযোগ মিস করতেন মোরসালিন। তরুণ ফরোয়ার্ড আসরের শুরু থেকে সবার নজর কাড়লেও সেমিতে কাজে কাজটি করতে পারেননি। 

ডান থেকে রাকিবের বাড়ানো বল ধরে একা গোলকিপারকে পেয়েও গায়ে মেরে বসেন তিনি। এই দলে একজন সঠিক স্ট্রাইকার থাকলে প্রথমার্ধেই তারা এগিয়ে যেতে পারতো। হৃদয়, সোহেল, জামালরা প্রতিটা বলের জন্যই লড়াই করছিলেন টেকনিক্যালি উন্নত কুয়েতের বিপক্ষে।

অন্যদিকে কুয়েতের ১১ নম্বর জার্সি আল রশিদি দারুণ ফুটবলার। দেখার মত বল কন্ট্রোল এবং ডিস্ট্রিবিউশন। তিনি বল পেলেই আক্রমণ তৈরি করছিলেন মধ্যপ্রাচ্যের দলটি। কিন্তু বাংলাদেশ ডিফেন্সে তপু বর্মণ এবং বিশ্বনাথ দেখার মত লড়াই করছিলেন। ফয়সাল উঠে আসছেন দ্রুত।

তবে সব মিলিয়ে বাংলাদেশের ভাগ্য ভালো ছিলো না। না হলে সাত মিনিটের মাথায় যে সুযোগ পেয়েছিলেন রাকিব সেই শট ইনসাইড পোস্টে লেগে প্রতিহত হয়। তবে, কুয়েত বেশ কয়েকটা আক্রমণ তৈরি করে এরপর। কিন্তু গোল আসেনি।

খেলাটা ৬৫ মিনিটের পর অনেক বেশি ওপেন হয়ে যায়। জামাল চোট পেলে তার জায়গায় নামানো হয় ফাহিমকে। বাংলাদেশ গোলরক্ষক কয়টা ক্ষেত্রে ভাল সেভ করেন। ৯০ মিনিট কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়।

১০৬ মিনিটে একমাত্র গোলটি করেন কুয়েতের আব্দুল্লাহ। মাটি ঘেঁষা শটে তিনি পরাস্ত করেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুরকে। লড়াই করেও সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল বাংলাদেশকে। ফাইনালে পৌঁছে গেল কুয়েত।


একাত্তর/এসজে

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর