মাংস রান্না করাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৮:৫২ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন সন্তানের জননী তাসলিমা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী ও ননদের ছেলে নাসির। তাসলিমা বেগম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের তনু মিয়ার মেয়ে।

ঘটনাটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। 

স্থানীয়রা জানান, মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামের আমান উল্লাহর সাথে বিয়ে হয় তাসলিমা বেগমের। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। মঙ্গলবার রাতে গরুর মাংস রান্না করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আমান উল্লাহ ও তার বোনের ছেলে নাসির এলোপাতাড়ি পিটিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে। 

গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা তনু মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে, আসামীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


একাত্তর/এআর


চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর