সুষ্ঠু তদন্ত-বিচার না হলে অন্যদের উপরও হামলা হবে: নুর

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পিএম

গেলো ২৯ আগস্টের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এর ধারাবাহিকতা চলবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেতাদের উপর হামলার ঘটনা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। 

শনিবার (৪ অক্টোবর) চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

প্রায় দু'সপ্তাহ পর চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফেরেন নুরুল হক নুর। বিকেল থেকেই বিমানবন্দরে ছিলো নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলের শীর্ষ নেতার উপর হওয়া হামলার সুস্থ তদন্ত ও বিচারের প্রত্যাশায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো বিমানবন্দর এলাকা। ‌

চিকিৎসার অধিকাংশই সম্পন্ন হয়েছিলো দেশে। তবে ঝুঁকিমুক্ত থাকতে তাকে বিদেশে নেওয়া হয়েছিলো বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। 

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নুর। আগের মতই জোরালো কণ্ঠে সেদিনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি। 

তবে কারা এ হামলা চালিয়েছে এ বিষয়ে সুস্পষ্ট করে নিজের পক্ষ থেকে কারো নাম বলেননি তিনি। 

নুর বলেন, ২৯ আগস্টের ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এ ঘটনার ধারাবাহিকতা চলতে থাকবে। মাঠে থাকা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। 

পরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাত্রা করেন নুর। স্লোগানের মধ্যদিয়ে প্রধান নেতাকে গরম করে নেন দলের নেতাকর্মীরা। 

 

আরবিএস
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলু। 
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর