বিএসএফের গুলিতে গরু চোরাকারবারি নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৭:৩২ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজন আলী (২৭) নামে এক বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিন গভীর রাতে মরদেহটি বাড়িতে নেয়া হলে থানা পুলিশ খবর পেয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য থানায় নেন। 

এর আগে সোমবার রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত সুজন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয় ৬/৭ জন চোরাকারবারি সহ সুজন আলী চোরাই পথে রাতের আঁধারে ভারতে গরু আনার জন্য বাংলাদেশ-ভারত সীমান্তের ৪৪০/৪ এস পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুরুত্বর আহত হয় সুজন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত থাকার পাশাপাশি ভারতে কয়েকজন আটক আছে বলে ধারণা করছে স্থানীয়রা।

দেবনগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মরদেহ রংপুর থেকে বাড়িতে নিলে পুলিশ ময়নাতদন্তের জন্য থানায় নেয়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বিএসএফের গুলিতে  সুজন আলী  নামে একজন মারা গেছে এমন খবর পেয়ে গভীর রাতে তার বাড়িতে যাই, পরে লাশ থানায় নিয়ে আসা হয়। সকালে ময়নাতদন্তেরর জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এআর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর