আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়: মাশরাফি

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম

গেলো ২৪ ঘণ্টায় বাংলাদেশের ক্রিকেটে ঘটে গেলো দারুণ সব নাটকীয় ঘটনা। আফগানদের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে হারের রেশ কাটতে না কাটতেই হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে বসেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রে পরিণত হন তিনি। 

দেশেজুড়ে টাইগার ভক্তরা তামিমের এই সিদ্ধান্ত মানতে পারেননি। সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তোলেন তারা। আহবান জানায় প্রিয় ক্রিকেটারকে ফিরে আসতে। উদ্যেগী হন স্বয়ং বিসিবি প্রধান। তবে তিনিও তামিমের কোনো নাগাল পাচ্ছিলেন না। তার সব উদ্যেগই ব্যর্থ হয়।

বৃহস্পতিবার রাতেই শোনা যায়, বাংলাদেশ ক্রিকেটের এই কঠিন সময়ে এগিয়ে আসবেন এই খেলার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ও অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সকালেই জানা গেলো, তামিমকে গণভবনে ডেকে পাঠিয়েছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামে চোখের জলে যে অবসরের ঘোষণা, তার পরের দিন প্রত্যাহার করে নেয়ার  হাসিমুখে ঘোষণা আসলো ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠকের থেকে বেরিয়ে এসে তামিম জানান, প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি, ফিরছি আমি।

image


আরও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে নেপথ্যে থেকে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ দলের সাবেক সেনাপাতি মাশরাফি বিন মর্তুজা। তাকে সঙ্গে নিয়েই গণভবনে যান তামিম ইকবাল। আরও ছিলেন তামিমের স্ত্রী আয়েশা ইকবাল খান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন: অধিনায়ক না থাকলে খেলব কীভাবে: পাপন

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফেরার কথা জানান তামিম। তিনি যখন কথা বলছিলেন, তখন পেছনে দাঁড়িয়ে ছিলেন মাশরাফি। তাৎক্ষণিকভঅবে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। তবে পরে প্রধানমন্ত্রী, তামিম ও তার স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মাশরাফি। 

ক্যাপশনে লিখেছেন, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ। জানা গেছে, আসছে বিশ্বকাপে মাশরাফিকে ‘মেন্টর’ হিসাবে চেয়েছেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই কথা জানাতেই মাশরাফিকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। এনিয়ে এখনো কিছু জানাননি মাশরাফি।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর