এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:২১ এএম

দেশের বিভিন্ন জেলায় এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ক্রেতারা জানাচ্ছেন, কারসাজি না হলে ভারত থেকে আমদানির পরও কাঁচা মরিচের দাম এত বাড়তি থাকতো না। তারা আরও অভিযোগ করেন, মনিটরিং না থাকায় বাজারের এই দুর্গতি।

মানিকগঞ্জের পাইকারি বাজারে ভারতীয় দুই ধরনের কাঁচা মরিচের আমদানি হয়েছে। প্রকারভেদে পাইকারি বাজারে সেগুলো ২৫০ ও ৩০০ টাকা কেজিতে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬০ টাকা থেকে ৪২০ টাকায়।

বাজারে মনিটরিং ব্যবস্থা না থাকায় মরিচের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না, অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা পাইকারি বাজারেই তো দাম কমেনি তারা কম দামে কীভাবে মরিচ বিক্রি করবেন?

ক্রেতারা বলেন, ভারত থেকে মরিচ আসার পরেও দাম কমেনি। কারসাজি করে বিক্রেতারা বেশি দাম নিচ্ছে।

তবে বিক্রেতাদের দাবি, তারা পাইকারি মরিচ কেনেন ৩০০ টাকা এবং বিক্রি করেন ৩৬০ টাকা। পাইকাররা দাম না কমালে তাদের দাম কমানোর সুযোগ নেই।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীর কাঁচাবাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। এখানেও ব্যবসায়ীরা পাইকারদের দোষ দেন।

বিক্রেতা বলেন, সকালে চারশ’ টাকার মরিচ তারা পাইকারদের থেকে দুপুরে পাঁচশ’ টাকায় কেনেন। তাই বাধ্য হয়েই তাদের বেশি দামেই মরিচ বিক্রি করতে হয়।

অন্যদিকে মোংলার বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। যে কারণে মরিচ কিনতে বিপাকে পড়ছেন ক্রেতারা।

তারা জানান, প্রশাসনের নজরদারি ও তদারকি না থাকায় বাজারে মরিচের এই বাড়তি দাম।

আরও পড়ুন: চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে

ক্রেতারা বলছেন, সিন্ডিকেট থাকায় মোংলা বাজারের মরিচের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসনের এদিকটায় নজর দেওয়া উচিত।


একাত্তর/আরএ

দিনাজপুরে প্রায় ৯ মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে। 
আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফিরেছে দেশের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র- চট্টগ্রাম বন্দরে। চলতি বছর জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা গত বছরের একই সময়ের...
ছয়দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 
দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর