হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ পিএম

দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে মেসার্স মুক্ত এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট মেসার্স সামিয়া কর্পোরেশনের মাধ্যমে ২৫ মেট্রিক টন আলু আমদানি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক। তিনি জানান, গত ১৫ ডিসেম্বর থেকে এই বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ ছিলো। দেড় মাস পর শনিবার থেকে আবারও আলু আমদানি শুরু হলো।

সিএন্ডএফ এজেন্ট আহম্মেদ কবির বলেন, দেশের বাজারের আলুর দাম বেশি হওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। তাই হিলি স্থলবন্দর দিয়ে দেড় মাস পর আলু আমদানি শুরু হয়। প্রথমদিনে চার ট্রাকে মোট ১০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী মো. ইউসুফ আলী জানান, ৫২টি আমদানিকারক প্রতিষ্ঠান হিলি বন্দর দিয়ে ভারত থেকে ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। যা শনিবার থেকে বাংলাদেশে আসতে শুরু করেছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।

একাত্তর/আরএ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর