বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৩:২৬ পিএম

ঈদের ছুটিতে ডেঙ্গু রোগ সারাদেশে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হচ্ছিলো, বাস্তবে তাই ঘটলো। মশাবাহিত এই রোগটি এখন দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে।

রোগটির জীবাণুবাহী এডিস মশার বিস্তার এখন দেশজুড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ৫৭ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে। জেলা থেকে উপজেলাতেও ছড়াচ্ছে ডেঙ্গু রোগ।

বিশেষজ্ঞরা মনে করেন সব জেলাতেই ডেঙ্গু আছে। তৃণমূলের ডেঙ্গু আক্রান্তের তথ্য স্বাস্থ্য দপ্তরে পৌঁছাচ্ছে না। তাই সরকারি খাতায় আক্রান্তের সংখ্যা বাস্তবের চেয়ে অনেক কম।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু সব বয়সী মানুষের জন্য আতঙ্কের হলেও শিশুদের অবস্থা বেশি খারাপ হচ্ছে।

তবে এ রোগে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে, বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনসহ ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আর গত ৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

রোগীরা জানান, জ্বর, মাথাব্যথা, বমিসহ নানা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করলে জানা যায় তারা ডেঙ্গু রোগে আক্রান্ত।

খুলনাতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জনের বেশি রোগী।

এ অবস্থায় খুলনা সদর ও মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। সেখানের চিকিৎসকরা বলছেন, রোগী আরও বাড়তে থাকলে সেবা ব্যাহত হতে পারে।

নড়াইলে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী। যাদের অনেকেই ঈদে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসেছেন।

আরও পড়ুন: ঈদ যাত্রায় ৩১২ দুর্ঘটনায় নিহত ৩৪০

বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার পর্যন্ত ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন।

চিকিৎসকরা বলছেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

একাত্তর/আরএ

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর