এক দফার নামে অপকর্ম মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৫:০৫ পিএম

জঙ্গি সংগঠন বা স্বাধীনতা বিরোধীরা নানা অপকর্মের জন্য আগষ্ট মাসকে বেছে নেয়, এমন কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কর্মসূচি সেই ধরণের কোন ইঙ্গিত কি-না, তা খতিয়ে দেয়া হবে। সেই সঙ্গে এক দফা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারী দিয়েছেন তিনি। 

রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিরাপত্তাবিষয়ক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, আগস্টে সব সময়ই চক্রান্তকারীরা তৎপর থাকে। তাণ্ডব চালানোর জন্য এটা তাদের প্রিয় মাস। যারা আন্দোলনের কথা বলছেন, তাদের জনগণ সব দিক থেকেই প্রত্যাখ্যান করছে। কাজেই তাদের কোনো আন্দোলনই সফল হবে না। 

তিনি আরও বলেন, আগস্ট মাসকে সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনের নামে কেউ যদি হত্যার পরিকল্পনা করে, ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। কোন ধরনের বিশৃংখলাকে মেনে নেয়া হবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিগোষ্ঠী বলুন, আর স্বাধীনতাবিরোধী বলুন; এসব দল যারা নাকি বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা আগস্ট মাসকেই বেছে নেয়। আমরা ১৫ আগস্ট দেখেছি। বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণ করার দৃশ্যটাও আপনারা দেখেছেন। 

তিনি আরও যোগ করে বলেন, ২১ আগস্ট আমাদের প্রধানমন্ত্রীকে বোমায় উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। ৬৩ জেলায় বোমা মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কাজেই আগস্ট মাস তাদের প্রিয় মাস। সবসময় তারা এই আগস্ট মাসকেই বেছে নেয়। এক দফার আন্দোলনের নামে আমার মনে হয় সে ধরনের ইঙ্গিত তারা দিচ্ছে কিনা—তারাই জানেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যখ্যান করেছেন। কোনও আন্দোলনেই জনগণ তাদের সহযোগিতা করছে না। বছরের পর বছর তারা আন্দোলনের কথা বলছেন, অমুক দিন তমুক দিন করবেন। সেটা আমারা দেখেই আসছি। আন্দোলনে জনগণের যদি সম্পৃক্ততা না থাকে সেই আন্দোলন কখনও সফল হয় না। আন্দোলনের নামে তারা যদি ধ্বংসাত্মক কার্যকলাপ করে, আমাদের হত্যার পরিকল্পনা করে, সেগুলো অবশ্যই নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।

সভায় ১৫ আগস্টের কর্মসূচি সম্পর্কে জানানো হয়। সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেবেন। এরপর বনানীতে ফুল দেবেন প্রধানমন্ত্রী ও শেখ পরিবারের সদস্যরা। দিবসটি উপলক্ষে দেশজুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নেয়া হবে। পতাকা অর্ধনমিত রাখার বিষয়টি নজরে রাখবে সরকার। যেকোনো রকম অপপ্রচার রোধেও সরকার কড়া নজর রাখবে।


একাত্তর/এআর

স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর