ভারতে স্কুলবাস-জিপের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ছয়

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৩৯ এএম

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্কুল বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ছয়জনই জিপ গাড়ির আরোহী ছিলেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় বাসটি ভুল দিক থেকে আসছিল।

গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল জানিয়েছেন, ঘটনার পরপরই বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কর্মকর্তারা জানান, সংঘর্ষের প্রভাব এতটাই বেশি ছিল যে, গাড়ির দরজা কেটে মৃতদেহগুলোকে বাইরে বের করে আনা হয়েছে। 

আরও পড়ুন: মেক্সিকোর বাজারে মুখোশধারীদের হামলা-আগুন, নিহত ৯

এরইমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।


একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর