ট্রাকের বনেটে লুকানো ২১ হাজার ইয়াবাসহ চারজন আটক

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:১১ পিএম

কুমিল্লায় ট্রাকের সামনে বনেটের ঢাকনার ভেতরে চুম্বক দিয়ে আটকানো ২১ হাজার ৪৭০টি ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভো‌রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় কক্সবাজার থেকে আসা লবণ বোঝাই একটি ট্রাক তল্লাশি করে এ ইয়াবা উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার গুলবানুর ঝিরি গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. সোহেল (২২) ও শাহ আনোয়ার (২৩), টেকনাফের হাতিয়ারঘোনার কবির আহাম্মদের ছেলে নুরুল আলম (২৮) ও নুরুল ফারুক (২৪)। এসময় তাদের সহযোগিতা করা চট্টগ্রামের পটিয়ার ইদ্রিস (৫০) পালিয়ে যান।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে লবণ বোঝাই এক‌টি পুরাতন ট্রাক পুলিশ আটক ক‌রে তল্লাশি ক‌রে। ট্রাকটির সামনের বনেটের ঢাকনার নিচে স্কচটেপ মুড়িয়ে চুম্বক দিয়ে ভেতর আটকানো ছিল ১২টি পোটলা যার ওজন ছিলো দুই কেজি। পোটলাগুলোতে লুকানো ছিলো ২১ হাজার ৪৭০টি ইয়াবা।

আরও পড়ুন: তিস্তার ভাঙনে নদীতে বিলীন হাজার বিঘা আবাদি জমি

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন জানান, পাচারকা‌জে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর