ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেখতে চান না অভিভাবকরা

আপডেট : ২৬ জুন ২০২১, ০৯:০২ পিএম

ঈদের পর আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেখতে চান না অভিবাবকরা। তারা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবনে নেমে এসেছে হতাশা।

আজ শনিবার (২৬ জুন), রাজধানীর হলিক্রস কলেজের সামনে অবস্থান নিয়ে অভিভাবকরা জানান, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। গবেষণার তথ্য উপাত্ত নিয়ে যৌক্তিক উপায়েই তারা স্কুলে খুলে দিয়েছে। অথচ দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এদিকে, সকাল সাড়ে এগারোটা বাজতেই রাজধানীর ফার্মগেট এলাকার হলিক্রস স্কুলের সামনে দেখা যায় শত শত শিক্ষার্থী। এসাইনমেন্ট জমা দিতেই তাদের স্কুলে আসা। এসময় শিক্ষার্থীরা জানালো, সপ্তাহে একদিন এসাইনমেন্ট জমা দিতে তাদের স্কুলে আসতে হয়। 

আরও পড়ুন: ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা পাচ্ছে বাংলাদেশ

দুপুর ১২টার দিকে একই চিত্র তেজগার সরকারী বিজ্ঞান কলেজে। প্রধান ফটকের সামনে ও ভেতরে শিক্ষার্থী আর অভিবাবকদের উপস্থিতি। যদিও সবাই এসেছেন স্বাস্থ্যবিধি মেনে। উদ্দেশ্য এ্যাসাইনমেন্ট জমা দেয়া। এভাবে মাসে চারদিন তারা স্কুলে আসছেন। আসছেন শিক্ষকরাও। কেবল বন্ধ আছে শ্রেণীকক্ষে ক্লাস নেয়া।  করোনার এই কঠিন সময়ে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আর ঘরবন্দী প্রায় ৪ কোটি শিক্ষার্থী। এ নিয়ে মোট ১৮ বার পাল্টেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ। 

কিন্তু কোন গবেষণা ছাড়া, যৌক্তিক কোন তথ্য উপাত্ত ছাড়া এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে নন অভিবাবকরা । তারা জানিয়েছেন, সরকারে উচিৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ দেয়া। বলছেন, শিক্ষার্থীদের বয়সভেদে অ্যান্টিবডি পরীক্ষার মতো গবেষণা করা হোক। কারণ দিনের পর দিন স্কুল বন্ধ থাকায় বহুমুখী সঙ্কটে পড়ছে শিক্ষার্থী ও তাদের পরিবার।


একাত্তর/ এনএ 

জ্বালানি সংকট মোকাবিলায় স্কুল-কলেজে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন বা ব্লেন্ডেড শিক্ষা কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ।
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষমতা পেলো শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর