সোম থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন

আপডেট : ২৭ জুন ২০২১, ১২:২২ পিএম

২৮ জুন নয়, ১ জুলাই থেকে দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। 

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শনিবার রাতে জানান, সোমবার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করার কথা থাকলেও তা আগামী ১ জুলাই থেকে ৭ দিন ঘোষণা করা হবে।

এর আগে, গতকাল শুক্রবার (২৫ জুন) তথ্য অধিদফতের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছিলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারি থাকবে।

আরও পড়ুন: সালিসে প্রেমিককে তাড়িয়ে নিজেই বিয়ে করলেন চেয়ারম্যান

তিনি বলেন, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।

সেই সঙ্গে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। 


বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
করোনা মহামারির পর বাংলাদেশিদের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর