দক্ষিণ কোরিয়ায় বন্যায় ডুবে যাওয়া টানেলে সাত মরদেহ

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:১৬ এএম

দক্ষিণ কোরিয়ার চুংচেং প্রদেশে বন্যার পানিতে ডুবে যাওয়া একটি টানেলে আটকা পড়া বাস থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত আরও ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন। 

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৬৮৫ মিটার দীর্ঘ টানেলটিতে কতজন লোক এখনও আটকা পড়ে আছে তা স্পষ্ট নয়। তবে সেখানে ১৫টি যানবাহন ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মুষলধারে বৃষ্টির কারণে দেশটির বেশিরভাগ অংশে বন্যা, ভূমিধস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কর্মকর্তারা বলেছেন, উত্তর চুংচেং প্রদেশের চেওংজু শহরের কাছে ওসং-এর টানেলটি আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে। কাছাকাছি একটি নদী পাড় উপচে পড়ে দ্রুতগতিতে টানেলটি বন্যার পানিতে ডুবে যায়। 

রোববার সকালে একটি বাসের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শনিবার একজনের মরদেহ এবং ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর ফলে বন্যায় সামগ্রিক মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৩৩ জনে পৌঁছেছে।

অন্যান্য প্রাণহানির বেশিরভাগই হয়েছে পার্বত্য উত্তর গিয়ংসাং অঞ্চলে, যেখানে ভূমিধসে বহু বাড়িঘর ভেসে গেছে।

শনিবার দক্ষিণ কোরিয়া জুড়ে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

কোরিয়ান মিটিওরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, দেশটি সাধারণত বছরে এক হাজার থেকে আঠারোশ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে, যদিও এর বেশিরভাগই গ্রীষ্মকালে হয়। 

আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নারীসহ নিহত চার

বিভিন্ন স্থানীয় সরকার কর্তৃক জারি করা স্থানান্তর আদেশের ফলে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে এবং প্রধানমন্ত্রী হান ডাক-সু সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে সাহায্য করতে বলেছেন।

কোরিয়ান মিটিওরোলজিক্যাল অ্যাসোসিয়েশন আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এটি সতর্ক করেছে যে আবহাওয়া পরিস্থিতি ‘গুরুতর’ বিপদ ডেকে আনতে পারে।


একাত্তর/এসজে

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এশিয়ার প্রধান অর্থনীতিগুলোতে কতটা প্রভাব ফেলছে, তার প্রতিফলন হিসেবে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর