বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে রিয়াদকে নিয়ে সংশয়!

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম

এশিয়া কাপ আর বিশ্বকাপ সামনে রেখে ২৯ জুলাই শুরু হবে ন্যাশনাল টিমের কন্ডিশনিং ক্যাম্প। তবে প্রায় ৩০ ক্রিকেটারের ক্যাম্পে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হবে কি না সে ব্যাপারে সন্দিহান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দল নির্বাচন নিয়ে কিছুটা চাপ থাকে স্বীকার করেছেন চিফ সিলেক্টর। 

বুধবার সকাল পৌনে দশটায় সিলেট থেকে ঢাকায় ল্যান্ড করে সরাসরি গন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়। এরপর চণ্ডিকা হাথুরুসিংহে যখন বিসিবি ত্যাগ করেন দুপুর প্রায় ৩টা।

আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পর মূল ফোকাসে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট। লক্ষ্য নিশ্চিতভাবেই বিশ্বকাপ তবে এশিয়া কাপ সামনে রেখে চূড়ান্ত হয়েছে কন্ডিশনিং ক্যাম্পের দিনক্ষণ। ২৯ জুলাই ঢাকা হয়ে চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। 

তবে সেই বহরে আলোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা সেই উত্তর অজানা। ক্যাম্পে ক্রিকেটার সংখ্যা হবে প্রায় ৩০ এর আশপাশে। রিয়াদের র‌্যাংক কোথায় সেটা নির্ধারণে আরব্য রজনীর নতুন উপাখ্যান রচনার অপেক্ষা।

রিয়াদের অসীম বিশ্রাম শেষ হবে কবে কেউ জানেনা। আবার আফিফ হোসেনকে নিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাও মায়াজালে বন্দী। 

টি-টোয়েন্টি শুধু নয় অফিফ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবার কন্টেনডার। ম্যানেজমেন্টের চাওয়া সব পরিস্থিতির জন্য তৈরি থাকা লাগবে বাঁহাতি ব্যাটারের।

বিশ্বকাপের দল নির্বাচন ইস্যুতে চাপ থাকলেও তরুণদের নিয়ে স্বস্তিতে সিলেকশন প্যানেল প্রধান। টি টোয়েন্টি দলে ফেবুলাস ফোরের একজনই- সাকিব আল হাসান। বাকি ১০ সবাই বারুদ। ২২ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হবে কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াড।


একাত্তর/এসজে

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর