কোবরা সাপের ছোবলে প্রেমিককে খুন!

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:০৯ পিএম

অপরাধ জগতে ভাড়াটে খুনি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার কাহিনী এ দুনিয়াতে কম নয়। তবে এবার জানা গেলো এক অভিনব, একই সঙ্গে সাংঘাতিক এক ঘটনা। সাপুড়ে ভাড়া করে আনা হলো সাপের কামড়ে প্রতিপক্ষকে খুন করতে। এমন ঘটনাটি ঘটেছে ভারত। 

দেশটির উত্তরাখণ্ডের হলদওয়ানিতে এ মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। প্রেমিকের হাত থেকে রেহাই পেতে এক নারী তার প্রেমিককে সাপের কামড় দিয়ে মেরে ফেলেছে। রাজ্যের পরিচিত ব্যবসায়ী অঙ্কিত চৌহান হত্যা মামলার তদন্তে নেমে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। 

এই ঘটনার সঙ্গে জড়িত এক সাপুড়েকে গ্রেফতারের পর উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে, অঙ্কিত চৌহানের প্রেমিকা মাহি আরায়ই এই খুনের পরিকল্পনা করেছে এবং প্রেমিককে সাপের কামড়ে হত্যা করেছে। আর এক কাজটি নিখুঁতভাবে করতেই একজন সাপুড়েকে ভাড়া করেছিলো। 

গত ১৫ জুলাই একটি গাড়ির ভেতর থেকে সন্দেহজনক অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের পরে, মৃতদেহটি অঙ্কিত চৌহানের বলে সনাক্ত হয়। মঙ্গলবার অঙ্কিত চৌহান হত্যা মামলার তদন্তকারী পুলিশ এই তথ্য প্রকাশ কর। 

নৈনিতালের এসএসপি পঙ্কজ ভাট জানান, রাজ্যে এই প্রথম এ ধরনের খুন এই প্রথম। এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই নারীসহ পাঁচজন জড়িত। তার নাম ডলি ওরফে মাহি, যিনি পুরো হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিলেন। অঙ্কিতকে সাপের কামড়ে খুনের পরিকল্পনা করেন। 

image


ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্কিতের শরীরের বিষাক্ত কোবরার দুইটি ছোবলের চিহ্ন পাওয়া গেছে। সাপের বিষেই মৃত্যু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাপুড়ে পুলিশকে জানিয়েছেন, প্রায়ই নির্যাতনের শিকার হয়ে প্রেমিকাকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাহি। 

এজন্য একজন সাপুড়েকেও ব্যবহার করা হয়েছিল। সেই সাপ নিয়ে এসেছিল। অঙ্কিতের পা সাপে কামড়ায়।  পরে সে মারা যায়। ওই সাপুড়ে রামনাথকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক আছেন মাহি ও তার এক সঙ্গীসহ দুই সহযোগী। 

জানা গেছে, প্রেমিক অঙ্কিত চৌহানের সঙ্গে আর লিভ ইন করতে চাইছিলেন না মাহি। সে ব্রেক আপ চাইছিলো। কিন্তু অঙ্কিত এতে রাজি না হওয়া, তাকে হত্যার পরিকল্পনা করে মাহি। ধারণা করা হচ্ছে সাপের কামড়ে খুনের পরিকল্পনায় মাহিউ উৎসাহিত করেছেন তার নতুন বন্ধু। 


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর