ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম

ডেঙ্গু জ্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড দেখলো বাংলাদেশ। দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৯২ জন।

চলতি বছরে একদিনে এত মৃত্যু ও আক্রান্ত এর আগে দেখা যায় নি। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯২ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ৫৩৩। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত।

নতুন ১৯ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ১৪৬ জনের। মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৭৯২ জনে। 

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৮৭০ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৫২ জনে। এরমধ্যে ঢাকায় তিন হাজার ৩৭০ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন দুই হাজার ১৮২ জন।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৭৯০ জন। চলতি বছরে এখনও পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৩০৪ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।


একাত্তর/আরবি 

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর