দিনাজপুরে মির্জা ফখরুল

সন্ত্রাসী রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম

আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিএনপির পদযাত্রার সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণে এ কথা বলেন মির্জা ফখরুল।

সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আগুনের রাজনীতি সন্ত্রাসী রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তারা দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, এ আন্দোলন শুধু বিএনপি, খালেদা জিয়া বা তারেক জিয়ার জন্য নয়, এ আন্দোলন এখন পুরো দেশবাসীর। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে জনগণের এই আন্দোলনকে বানচাল করার জন্য চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের এখন আর ১০ দফা দাবি নয়, এখন এক দফা দাবি- শেখ হাসিনার পদত্যাগ।

আরও পড়ুন: রাজনীতিতে ব্যর্থ হয়ে সন্ত্রাসের পথে বিএনপি: কাদের

এই আন্দোলন সফল করার আহবান জানিয়ে পদযাত্রা শহর প্রদক্ষিণ করার মাধ্যমে দিনাজপুরে শেষ হয় বিএনপির কর্মসূচি। রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীরা এই সমাবেশে ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


একাত্তর/জো

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর