আধিপত্য বিস্তারে ভাড়াটে অস্ত্রধারী, টেটা ও গুলিবিদ্ধ ১০

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে দুই দল গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ ও অস্ত্রসহ দুইজন ভাড়াটে অস্ত্রধারী গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন আল আমিন (৩০), নাহিদ সরকার (২২), সাকিব সরকার (২৪) ও শফিউল্লাহ (৩৫)। শটগানসহ গ্রেপ্তারকৃত ভাড়াটে অস্ত্রধারীরা হলেন নাজমুল ইসলাম (২০) ও আল আমিন (৩০)। টেটাবিদ্ধ হয়ে আহতরা হলেন হালিম মিয়া (৫০), হারুন মিয়া (২০), মাসুদ রানা (২৪), নাজমুল ইসলাম (২০) সহ অজ্ঞাতনামা আরও দুইজন। 

আহতরা সবাই আলোকবালীর খোদাদিলা গ্রামের বাসিন্দা। আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলিবিদ্ধ আলামিনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান ফাহিম ও যুবলীগের নেতা জাকির হোসেনের সাথে একই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জেরে উভয় গ্রুপের মধ্যে মামলা ও পাল্টা মামলা হয়েছে, যুবলীগ নেতা জাকির হোসেন এলাকাছাড়া হয়েছেন। 

তারা জানান, সর্বশেষ বৃহস্পতিবার ভোররাতে জাকির হোসেন ও ফাহিমের সমর্থকরা বাশঁগাড়ী ও নীলক্ষা থেকে লোকজন নিয়ে এলাকায় ঢুকেন। এ খবর জয়নাল আবেদীন গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে তারা তাদের প্রতিহত করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে আলামিনসহ চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমবেশি ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় শটগানসহ গ্রামবাসীর হাতে আটক পার্শ্ববর্তী নিলক্ষা গ্রামের নাজমুল ইসলাম বলেন, পাঁচ লক্ষ টাকা চুক্তির ভিত্তিতে তারা অস্ত্রসহ তিনজন লোক নিলক্ষা গ্রাম থেকে এখানে এসেছেন। জাকিরের দলকে জেতানো এবং যাকে পাবেন তাকেই মারার চুক্তি ছিলো তাদের সাথে।

এক পক্ষের নেতা আলোকবালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন বলেন, মামলায় আসামী হয়ে জাকির এলাকাছাড়া। হঠাৎ ফজরের নামাজের পর পর জাকির ও ফাহিমের নেতৃত্বে বাশঁগাড়ী ও নীলক্ষার অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করেন। পরে গ্রামবাসী একত্রিত হয়ে ঘেরাও দিয়ে অস্ত্রসহ নাজমুল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে অপর পক্ষ যুবলীগের নেতা জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল। সেখানে তাদের লোকজন যাওয়ায় জয়নাল ও তার ভাইয়েরা লোকজনকে মারধর করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে জয়নাল লোকজন নিয়ে তার ও তার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। 

পাঁচ লাখ টাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া আনার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ। এসব সঠিক নয়।

আরও পড়ুন: আসামি ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের গুলিতে একজন নিহত

নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শটগানসহ দুইজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর