রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ পিএম

রাজধানীর শাহজাহানপুরে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে গুলবাগের জোয়ারদার লেনে নিহতের বাসার পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ রুবেল (৩৬) এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জোয়ারদার লেনে ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাবা শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের বাড়ি রয়েছে।

রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক, তবে বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। তার স্ত্রী তানজিনা দেওয়ান মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য।

নিহত রুবেলের ভগ্নিপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, গতরাতে রাজারবাগ এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে গুলবাগের বাসায় ফিরছিলেন রুবেল। বাসার পাশেই কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ও তার স্ত্রী তানজিনা বাসা থেকে বের হয়ে আসেন। 

তারা রুবেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, রুবেলের সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। 

আরও পড়ুন: সমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

তিনি আরও বলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব বা রাজনৈতিক কারণে রুবেল খুন হয়ে থাকতে পারেন। তার সঙ্গে কারও ব্যক্তিগত দ্বন্দ্ব আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর