নাগরিকদের তথ্য ফাঁসের কারণ জানা গেছে: পলক

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:০১ পিএম

নাগরিকদের তথ্য ফাঁসের কারণ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে তারা প্রতিবেদনও জমা দিয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। 

শনিবার বিপিও সামিটের উদ্বোধনী আয়োজন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দায়িত্বে উদাসীনতায় জন্মনিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। 

গেলো সাত জুলাই রাত আটটার দিকে খবর ছড়িয়ে পড়ে, সরকারি একটি ওয়েব সাইট থেকে লাখ লাখ বাংলাদেশির নাগরিক তথ্য ফাঁস হয়েছে। মুহূর্তেই সরগরম হয়ে ওঠে দেশ।

পরদিন জানা যায়, আরও তিনটি প্রতিষ্ঠানের ওয়েব সাইটের তথ্য আছে ঝুঁকিতে। মূল কারণ খুঁজতে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেয়া হয়। 

image


এর আগে বিপিও সামিটের পঞ্চম আসর উদ্বোধন করে জাতীয় সংসদের স্পিকার জানান, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের পেছনে আছে মানুষের ব্রেন। তাই এ প্রযুক্তি বিকশিত হলেও মানুষের প্রয়োজন ফুরাবে না।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার পরিস্থিতি আসেনি: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর একটি হোটেলে দুই দিনের বিপিও সামিটে অংশ নিয়েছে ১৫টি স্টল। থাকছে বাণিজ্যিক ম্যাচ মেকিং ও নেটওয়ার্কিং সেশন। রয়েছে তরুণদের চাকরি পাবার সুযোগও। 


একাত্তর/এসি

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর