সহসাই বদলে যাচ্ছে টুইটারের লোগো

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার তার মালিকাধীন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের লোগোর পরির্তন করার ঘোষণা দিয়েছেন। অন্তত টুইটারে তার সবশেষ টুইট থেকে সে ঈঙ্গিতই মিলেছে। ধারণা করা হচ্ছে টুইটারের লোগো পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি।

এক টুইটে ইলন মাস্ক বলেন, আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব। তিনি আরও বলেন, যদি আজ রাতে ভালো একটি ‘এক্স’ লোগো পাওয়া যায়, তাহলে কাল থেকে পুরো বিশ্বে এটি পরিবর্তন করা হবে। 

টুইটারে মাস্ক একটি ‘এক্সের’ ছবিও প্রকাশ করেছেন। তবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া টুইটারের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করতে চাইলেও সাইটটির ওয়েবসাইটে লেখা আছে, আমাদের লোগোর নীল পাখিটি সবচেয়ে পরিচয়যোগ্য সম্পদ। এই কারণে এ লোগোটি নিয়ে আমরা রক্ষণশীল।

অনেকে মনে করছেন টুইটারের নতুন নাম হতে পারে ‘এক্স’। সেক্ষেত্রে মাস্কের মালিকানাধীন এক্স কর্পের নিয়ন্ত্রণে আসতে পারে এতদিন স্বাধীন সংস্থা হিসাবে কাজ করা টুইটার। 

গেলো অক্টোবরেই একটি টুইটে টুইটারকে ‘সর্বজনের প্ল্যাটফর্ম’ এক্স-এ পরিণত করার কথা ঘোষণা করেছিলেন মাস্ক। মনে করা হচ্ছে, এবার সেই লক্ষ্যেই হাঁটতে চলেছে মাস্কের টুইটার।

রোববার টুইটারের সম্ভাব্য লোগোর একটি আদলও প্রকাশ্যে এনেছেন টুইটার। এর নীল পাখির রং বদলে এখানে সাদা হয়েছে, পেছনে কালো রঙ। এই ছবির ওপরে মাস্ক লিখেছেন অনেকটা এই রকম কিন্তু ‘এক্স’। যা থেকে অনেকের অনুমান নীল রঙ উঠে গিয়ে এবার সাদা এবং কালোর ছোঁয়া থাকতে চলেছে মাইক্রো ব্লগিং সাইটটিতে।

টেসলার মালিক মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পরেই একাধিক প্রযুক্তিগত সমস্যা দেখা যায় টুইটারে। বহু প্রযুক্তিবিদ, কর্মীকে ছাঁটাইও করে মাস্কের টুইটার। কিন্তু তার পরেও আয়ের মুখ দেখতে পারেনি সংস্থা। বিজ্ঞাপন বাবদ আয়ও ক্রমাগত কমে চলেছে।


একাত্তর/এসি

বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর