ওপেনএআই’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার মাস্কের

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৯:৫৫ পিএম

মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

যে উদ্দেশ্য নিয়ে ওপেনএআই প্রতিষ্ঠা করা হয়েছিল, তা থেকে সরে গিয়ে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে মামলাটি করা হয়েছিল। গত মঙ্গলবার সেটি প্রত্যাহার করে নেন মাস্ক। খবর এএফপি’র।

ক্যালিফোর্নিয়ার একটি আদালতে করা মামলায় মাস্ক অভিযোগ করেন, সমাজের উপকারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এই উদ্যোগ গ্রহণের সময় তিনি সহযোগিতা করেছিলেন। কিন্তু এর উদ্যোক্তারা লক্ষ্য থেকে সরে গিয়ে মাইক্রোসফটের অর্থায়নে অলাভজনক প্রতিষ্ঠান থেকে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করেছেন।

তবে মাস্ক হঠাৎ কেন মামলা তুলে নিলেন, তার কোনো কারণ জানা যায়নি। এ বিষয়ে ওপেনএআই বা মাস্কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মামলার আরজিতে বলা হয়, স্যাম অল্টম্যান ও ওপেনএআইয়ের আরেক সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান প্রথম ইলন মাস্কের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য অলাভজনক একটি প্রতিষ্ঠান শুরু করার বিষয়ে কথা বলতে যান। এতে রাজি হন ইলন মাস্ক। তাদের মধ্যে চুক্তি ছিল, মুনাফা নয়, এই প্রতিষ্ঠান কাজ করবে মানবকল্যাণে। কিন্তু মাইক্রোসফটের বিনিয়োগ থাকা ওপেনএআই বর্তমানে মুনাফার দিকে ঝুঁকেছে। এর মধ্য দিয়ে চুক্তির শর্তের লঙ্ঘন হয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ওপেনএআইয়ের একজন সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি ওপেনএআইয়ের। ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়। এরপর এই প্রতিষ্ঠানে অর্থায়ন করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

 

একাত্তর/জো
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নতুন ‘সার্চ ফিচার’ আনছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী এখন এ সার্ভিসটি ব্যবহার করতে পারছেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর