ঝালকাঠিতে দুর্ঘটনা: সেই বাসের চালক গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:২৫ পিএম

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সকালে রাজধানীর আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহন হালকা শ্রেণির গাড়ির লাইসেন্স দিয়ে চালাতেন ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুর্ঘটনার পর থেকেই চালক মোহন পলাতক ছিলেন।

সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়ার কথা ছিলো। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় কমিটি প্রতিবেদন জমা দেয়নি।

গত শনিবার (২২ জুলাই) সকাল সকাল সাড়ে ৯টার দিকে বাশার স্মৃতি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৪৯) নামে বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড হতে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ঝালকাঠি মালিক সমিতির। পথে ছাত্রকান্দা নামক স্থানের গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের উত্তর পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ১৭ জন নিহত এবং ৩০ জন আহত হন।

image


ওইদিনই মৃত ব্যক্তিদের সুরতাল রিপোর্ট তৈরি করে স্বজনের হস্তান্তর করা হয়। এ ঘটনায় হতাহতদের পরিবার থেকে মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করে। এতে সুপারে ভাইজার ফয়সাল ছাড়াও বাসটির চালক এবং সহকারীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: 'ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি-জামাত'

একাত্তরের অনুসন্ধানে জানা গেছে, বাসটির চালক যাত্রীদের সঙ্গে তর্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।


একাত্তর/আরএ

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর