ভারতের চাল রপ্তানি নিষেধাজ্ঞায় বিপদে উত্তর আমেরিকা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম

ভারতে মূল্যবৃদ্ধি আটকাতে বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধের প্রভাব পড়েছে  বিশ্ব বাজারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-কানাডায় প্রবাসীদের মধ্যে চালের জন্য হাহাকার পড়েছে। 

সেখানকার সুপারশপগুলোতে চাল কিনতে চলছে কাড়াকাড়ি। এ বছর উৎপাদন কম হওয়ায় বাংলাদেশ, থাইল্যান্ডের মতো চাল রপ্তানি কমিয়েছে ভারত সরকার। 

যুক্তরাষ্ট্রে ৪০ লাখেরও বেশি ভারতীয় বাস করেন। স্বভাবতই এদের বেশিরভাগের কাছে ভাত ছাড়া খাবারকে অসম্পূর্ণ বলে মনে হয়। 

ফলে বাসমতি ছাড়া অন্য ধরনের চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর সামনে আসতেই সুপারশপগুলোতে ভিড় জমিয়েছেন তারা।

লম্বা লাইন পড়েছে চাল কেনার জন্য। কোথাও কোথাও সেই লাইন রাস্তাতেও চলে এসেছে। যে যতটা পারছেন চাল কিনে মজুত করছেন।

কোনো কোনো ক্রেতা একই আট থেকে ১০ ব্যাগ চাল সংগ্রহ করেছেন। পরিস্থিতি সামাল দিতে একজন ব্যক্তি এক ব্যাগ চালের বেশি না কেনার নোটিশ দেয়া হয়েছে। 

এরপরও খালি হয়েছে তাকগুলো। কানাডার পরিস্থিতিও একই। এসব এলাকায় চালের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দামও বেড়ে গেছে কয়েকগুণ। 

কিছুদিন আগেও যেসব দোকানে সাধারণ মানের ৯ কেজির চালের ব্যাগ ১৫ থেকে ১৬ ডলারে বিক্রি হতো, সেখানে এখন দাম হাঁকানো হচ্ছে প্রায় ৪৭ ডলার পর্যন্ত।

বিক্রেতারা বলছেন, ভারতের এই রপ্তানি নিষেধাজ্ঞা ছয় থেকে আট মাস। তাই কবে তারা নতুন করে চাল আমাদিন করতে পারবেন তা জানা নেই।

নেতিবাচক প্রভাব পড়েছে রেস্তারোঁ ব্যবসাতেও। চালের সংকটে এরইমধ্যে বেড়ে গেছে খাবারের দাম। এরপরও ব্যবসা টিকিয়ে রাখা দায় বলছেন উদ্যোক্তারা। 

তারা বলছেন, ভারত বাসমতি ছাড়া অন্য চাল রাপ্তানি বন্ধ করায় মানুষ বাসমতি চালের দিকে ঝুঁকছে। ফলে বাসমতি চালের ওপর চাপ বেড়ছে। এখানেই বড় ব্যবধান তৈরি হয়েছে। 

মূলত গত এক বছরে ভারতের খুচরা বাজারে চালের দাম বেড়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ। শেষ তিন মাসে যা পেরিয়ে গেছে সর্বোচ্চ সীমা। 

এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। বাসমতি ছাড়া সব চাল রপ্তানি আপাতত বন্ধ রেখেছে ভারত।

বিশ্ববাজারে চাল রপ্তানিতে ভারতের অবদান প্রায় ৪০ শতাংশ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে যে চাল পাওয়া যায়, তার সিংহভাগই যায় ভারত থেকে যায়। 

এছাড়াও আমেরিকা-ইউরোপের বাজারে চাল রপ্তানি করে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলোও। তবে উৎপাদন কম হওয়ায় এবার এসব দেশ থেকেও চাল রপ্তানি কমেছে।


একাত্তর/এআর

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর