কারবালায় আশুরা পালনের সময় আগুনে চারজন নিহত

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০১:২৪ পিএম

ইরাকের মাজার নগরী কারবালায় আশুরা পালনকালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ইমাম হুসাইনের সমাধির কাছে এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির জরুরি পরিষেবা সংস্থার বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, শিয়া তীর্থযাত্রীদের জন্য স্থাপিত একটি বিশ্রাম তাঁবুর রান্না ঘরের গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত ঘটলে তা পাশের একটি বাজারে ছড়িয়ে পড়ে।

পরে এ আগুন ইমাম হুসাইনের সমাধির কাছে একটি সরু গলিতেও ছড়িয়ে পড়ে। শিয়া ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী স্থানটি শিয়া ভক্তদের কাছে স্মৃতির কেন্দ্রবিন্দু।

জরুরি পরিষেবা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা পৌঁছে ‘তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে দিয়ে ফায়ার ট্রাকগুলোর চলাচলে অসুবিধা সত্ত্বেও রেকর্ড সময়ে’ আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া স্থগিত

পবিত্র আশুরা কারবালার ময়দানে সপ্তম শতাব্দীর যুদ্ধে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মাদের নাতি ইমাম হুসাইনের শাহাদৎ বরণের স্মৃতি কথা স্মরণ করিয়ে দেয়।


একাত্তর/এসজে  

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর