২০২২ সালে আওয়ামী লীগের আয় ১০ কোটি ৭১ লাখ

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম

নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিবরণী অনুসারে, ২০২২ সালে দলটির আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আয়ের প্রধান খাত ছিলো- মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি এবং সম্পত্তি থেকে আয়।

সোমবার নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণী থেকে জানা যায়, গত বছরে দলটির ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

ব্যায়ের প্রধান খাতগুলো হলো- কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া এবং প্রচার ও প্রকাশনা খরচ।

এছাড়া, দেশের প্রধান এই রাজনৈতিক দলটির ব্যাংকে জমা রয়েছে ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা। যার মধ্যে ২০২২ সালের উদ্বৃত্তি রয়েছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা।

আরও পড়ুন: এক বছরে বিএনপির আয় বেড়ে প্রায় ছয় কোটি টাকা

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।

একাত্তর/আরএ

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর