নাইজারে অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ওয়াগনার: ব্লিঙ্কেন

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম

রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার নাইজারের অস্থিতিশীলতার ‘সুযোগ নিচ্ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটি সামরিক জান্তার নিয়ন্ত্রণে রয়েছে।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান নেতারা ওয়াগনারের কাছ থেকে সাহায্য চেয়েছেন বলে কানাঘুষা শোনা যাচ্ছে, যারা প্রতিবেশী মালিতে উপস্থিত রয়েছে বলে জানা গেছে। 

ব্লিঙ্কেন বলেছেন, তিনি মনে করেন না রাশিয়া বা ওয়াগনার নাইজারের অভ্যুত্থানে প্ররোচনা দিয়েছে। তবে সাহেল অঞ্চলের কিছু অংশে এই গোষ্ঠীটি ‘নিজেদেরকে প্রকাশ করা’ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত বলে তিনি বিবিসির ফোকাস অন আফ্রিকা প্রোগ্রামে বলেছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি যা ঘটেছে, এবং নাইজারে যা ঘটছে তা রাশিয়া বা ওয়াগনার দ্বারা প্ররোচিত হয়নি, তবে...তারা এটির সুবিধা নেয়ার চেষ্টা করেছিল। এই ওয়াগনার গোষ্ঠী যেখানেই গেছে, সেখানেই মৃত্যু, ধ্বংস এবং শোষণ তাদেরকে অনুসরণ করেছে’। 

তিনি আরও বলেন, অন্যান্য দেশে যা ঘটেছে এখানে তার পুনরাবৃত্তি ছিল, যেখানে তারা খারাপ জিনিস ছাড়া কিছুই নিয়ে আসেনি।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং মালিসহ কয়েকটি দেশে ওয়াগনারের হাজার হাজার যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়, যেখানে তাদের ব্যবসায়িক স্বার্থ রয়েছে। তবে রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককেও তারা শক্তিশালী করে। গ্রুপটির যোদ্ধাদের বিরুদ্ধে আফ্রিকার কয়েকটি দেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

তা সত্ত্বেও, সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় নাইজারের সেনাবাহিনী ওয়াগনারের কাছে সহায়তা কামনা করেছে বলে জল্পনা রয়েছে। 

পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের আঞ্চলিক ব্লক ইকোওয়াস নাইজারের জান্তা নেতাদের পদত্যাগ এবং প্রেসিডেন্ট বাজুমকে ফিরিয়ে আনার জন্য রোববার পর্যন্ত সময় দিয়েছিল। 

তবে নাইজারের সেনাবাহিনী এই সময়সীমা উপেক্ষা করেছে এবং ইকোওয়াসের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃহস্পতিবার একটি মিটিং করার কথা রয়েছে।

সোমবার, মার্কিন উপ-সচিব ভিক্টোরিয়া নুল্যান্ড অভ্যুত্থান নেতাদের সাথে ‘কঠিন এবং খোলামেলা’ আলোচনা করার কথা জানান। তারা ওয়াগনারের সাথে কাজ করার ‘ঝুঁকি’ বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। 

বর্তমানে আটক অবস্থায় থাকা বাজুমও আফ্রিকাতে ওয়াগনারের প্রভাব সম্পর্কে তার উদ্বেগের কথা বলেছেন।

আরও পড়ুন: রুশ শিবিরে আতঙ্ক ছড়াচ্ছে বাখমুতের ভূতেরা

ওয়াগনার যোদ্ধারা নাইজারে প্রবেশ করেছে কিনা তা বর্তমানে স্পষ্ট নয়। তবে ওয়াগনার-অধিভুক্ত টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন সোমবার বলেছে, তাদের প্রায় দেড় হাজার যোদ্ধাকে সম্প্রতি আফ্রিকায় পাঠানো হয়েছে।

তবে আফ্রিকা মহাদেশের কোথায় তাদেরকে মোতায়েন করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মঙ্গলবার টেলিগ্রামে আপলোড করা একটি অডিওবার্তায় জান্তাকে ‘তাদেরকে ডাক দেয়ার’ আহ্বান জানিয়েছেন।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর