মৃত্যু সনদ নিয়ে ফেরার পথে বেঁচে ওঠা সেই শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৪:০১ পিএম

হাসপাতাল থেকে মৃত্যু সনদ নিয়ে বাসায় ফেরার পথে বেঁচে ওঠা সেই শিশুটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে কন্যাশিশুটিকে মৃত ঘোষণা করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

এর আগে, মঙ্গলবার সকালে শিশুটিকে মৃত্যু সনদ দিয়ে হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

পরে বিকেলে তাকে নিয়ে ত্রিশাল উপজেলার গ্রামের বাড়িতে ফিরছিলেন বাবা সাইফুল ইসলাম। পথে সিএনজিচালিত অটোরিকশায় বসে শিশুটি নড়েচড়ে ওঠে। পরে তাকে নিয়ে হাসপাতালে ফেরত যান তিনি। 

হাসপাতালে নেয়ার পর তাকে শিশুটিকে আবারও নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলো সময়ের আগে জন্ম নেয়া শিশুটি। 

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি বুধবার থেকে কাজ করছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পথে নড়ে উঠলো ‘মৃত’ শিশু

মমেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, কম ওজনের ও প্রিম্যাচিউর হওয়ায় এই শিশুটির মৃত্যু হয়েছে। 


একাত্তর/এসজে

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর