দুর্গম এলাকা ছাড়া সর্বত্র ভোটের ব্যালট যাবে সকালে: ইসি

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম অঞ্চল ছাড়া সব কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। 

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

আনিছুর রহমান বলেন, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপার। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি জানান, দুর্গম ও দ্বীপাঞ্চলের মতো এলাকা বাদে সড়ক যোগাযোগ যেখানে ভাল সেসব জায়গায় ভোটের দিক সকালে ব্যালট পৌঁছে দেয়া হবে। 

এদিকে অনলাইনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া ও ভোটকেন্দ্র দেখাসহ ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবির নানা সেবা দিতে চালু করা হচ্ছে ইলেকশন ম্যানেজমেন্ট বা নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ। 

আরও পড়ুন: অ্যাপেই জমা দেয়া যাবে মনোনয়নপত্র, নভেম্বরে চালু

নির্বাচন সংক্রান্ত তথ্য-উপাত্ত মানুষের হাতে সহজেই পৌঁছে দেয়ার লক্ষ্যে ডিজিটাল এই সেবাটি আগামী নভেম্বরেই চালু হবে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর।


একাত্তর/আরবি 

আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর