আইভি স্যালাইনের সঙ্কট, দাম বেড়েছে কয়েক গুণ

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:১৭ পিএম

ডেঙ্গুতে আক্রান্তের রোগীর পানিশূন্যতা ও রক্তের ঘনত্ব ঠিক রাখতে দেওয়া হয় আইভি স্যালাইন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই বিশেষ স্যালাইনের চাহিদা কয়েকগুণ বেড়েছে। সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকলেও ফার্মেসিতে আইভি স্যালাইন সঙ্কট দেখা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ইতিমধ্যে স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেলো সাত অগাস্ট পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি আছে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গু রোগী। প্রতিটি রোগীর জন্য দিনে অন্তত চার থেকে পাঁচ ব্যাগ স্যালাইন দরকার। দৈনিক হিসেবে দরকার প্রায় ৪৮ হাজার ব্যাগ স্যালাইন। যা সরকারি ভাবেই সরবরাহ করা হয়। 

রোগীর সজনরা বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ফ্লুইড ম্যানেজম্যান্ট বা আইভি স্যালাইন। কিন্তু সেই স্যালাইনের এখন তীব্র সঙ্কট চলছে। সরকারি বেসরকারি দুই পর্যায়েই স্যালাইনের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। এই সুযোগে ফার্মেসিগুলোতে দাম বেড়েছে কয়েকগুণ। 

image


শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান সঙ্কটের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সরকারি হাসপাতাল গুলোতেও রোগীদের স্যালাইন নিয়ে হিমশিম অবস্থা তৈরি হয়েছে। 

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাভাবিকের তুলনায় স্যালাইনের চাহিদা এখন প্রায় ১০ গুণ বেড়েছে। তবে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানানকে স্যালাইনের উৎপাদন বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। 

ডেঙ্গু রোগীদের চিকিৎসার ৮০ শতাংশই নির্ভর করে ফ্লুইড ম্যানেজম্যান্টের ওপর। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যেই এটি সরবরাহ করা হয়।  


একাত্তর/এসি

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ওরাল স্যালাইন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর