ওরসে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় দুই ভক্ত নিহত

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০২:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদের মাজারে ওরসে যোগ দিতে দুই ভক্ত  রেলসেতু পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট রেলপথের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন শুকুর মিয়া (৬০) নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে। তরুণ (২২-২৩) বয়সী অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।  তাদের একজনের বয়স ৫০ অপর জনের বয়স ২২/২৩ হবে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার থেকে খড়মপুর কেল্লা শহীদের মাজারে ওরস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। রাতে অসংখ্য মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে হেঁটে রেলসেতু পারাপার হচ্ছিল। সময় ঢাকাগামী পারাবত ট্রেন আসার সময় হলে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়। এসময় সবাই রেললাইন থেকে নেমে পড়লেও ওই দুই ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিল। এসময় ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়। 

রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ দুইটি নদী থেকে উদ্ধার করে। নিহত এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। আরেক জনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: সাজেকের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক, ফিরছেন আটকে পড়া পর্যটকরা

তিনি আরও জানান, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুইজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর