তারেকের বক্তব্য প্রচারে নিষেধের চিঠি গুলশানে পাঠাতে নির্দেশ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:৩৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞায় জারি করা রিটের চিঠি তার সংশোধিত গুলশানের ঠিকানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার বিচারপতি বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। এসময় প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছেন আদালত।

আইনের চোখে পলাতক থাকায় ২০১৫ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে নির্দেশ দিয়েছিলেন কোর্ট। এক রিটের আদেশে প্রিন্ট ও ইলেকট্রনিকসহ সব ধরনের মিডিয়ায় এই নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে প্রায়ই তার বক্তব্য প্রচার হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন তিনি। 

এরই প্রেক্ষিতে গত ২ আগস্ট তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ চেয়ে রুল শুনানির আবেদন করেন আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা।

গত বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে তার ঠিকানা সংশোধন করে রিটকারীকে নতুন আবেদন করতে হবে। 

এ সময় তারেক রহমানের বিদেশে বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদের বিষয়েও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলা হয়।

দুর্নীতি, বোমা হামলা, সম্পদের তথ্য গোপনসহ পাঁচটি মামলায় দণ্ডিত তারেক রহমান গত ১৫ বছরের বেশি সময় লন্ডনে বসবাস করছেন। 

সম্প্রতি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক আরও তিনটি মামলায় আদালতের দণ্ডপ্রাপ্ত। এগুলোর মধ্যে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর, অর্থ পাচারের দায়ে সাত বছর এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অপরাধে দুই বছরের সাজা পেয়েছেন।


একাত্তর/আরবি 

“প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং”, এই পরিচয়ে জনাব তারেক রহমান এখন জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।
৭৭ বছর বয়সী বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাস করেন নেত্রকোনার কলামকান্দায়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর