আন্তর্জাতিক যুব দিবসে নবাবগঞ্জে দিনব্যাপী উৎসব

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৪:৩৭ পিএম

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও নারীর ক্ষমতায়নে গ্রামভিত্তিক অনুপ্রেরণামুলক প্রতিষ্ঠান ইনিভিশন এ্যাকশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) আয়োজন করেছে দিনব্যাপী যুব উৎসবের।  

এবারের আন্তর্জাতিক যুব দিবসের থিম 'যুবকদের জন্য সবুজ দক্ষতা: একটি টেকসই বিশ্বের দিকে'। যুবকদের স্বাবলম্বী করে তুলতে  সম্পুর্ন বিনামূল্যে  অনলাইন ব্যবসায় সুযোগ-সুবিধা ও পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ ও সার্টিফিকেট দেওয়া হয় উৎসবে।

এবারে প্রশিক্ষক হিসেবে ছিলেন আজহারুল আমিন রাসেল। তিনি পেশায় একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র‍্যাটেজিস্ট, ডিজাইনার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর। বর্তমানে কর্মরত আছেন এনালাইজেনে। গ্রে, বিটপী, ওগিলভী এর মতো বিজ্ঞাপনী সংস্থাগুলোতে কাজ করার অভিজ্ঞতা  রয়েছে তার।  

সবুজ পোশাকে দলে দলে উৎসবে যোগ দিয়েছেন স্বাবলম্বী হতে চাওয়া যুবরা।  

অনুষ্ঠানের শুরুতে  শোকের মাসে বঙ্গবন্ধুর ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এরপর নাফার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। চারুকলা বিভাগ ইন্টারন্যাশনাল ইয়োথ ডে শীর্ষক বিশেষ পোস্টার ও চিত্র প্রদর্শনী করে। 

অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইয়ারার প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবুজ দক্ষতায় মনোযোগী হতে হবে সবাইকে। যুব সমাজের জন্য দক্ষতা অর্জনে সহযোগিতা করছি আমরা। গ্রামে কৃষি নির্ভর কাজের মাধ্যমে অনলাইনে ব্যবসা করতে পারে তরুণেরা। বিনামূল্যে এ  ধরনের প্রশিক্ষণ খুব দরকার। 

তিনি বলেন, নাফা দীর্ঘ ২৫ বছর সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ইয়ারা গত ৩ বছর ধরে প্রত্যন্ত গ্রামের নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। গত বছর তৈরি করেছে ১০ জন নারী উদ্যোক্তা। বাংলাদেশ সরকারের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল  অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম, শফিউর রহমান তোতা সভাপতি নাফা, লতিফা রহমান লতা পরিচালক নাফা,  সংগীত শিল্পী উৎপল ডি কস্তা। দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির। 

নবাবগঞ্জ উপজেলা ও তার আশে পাশের এলাকা থেকে প্রশিক্ষনার্থী যুবরা সবুজ পোশাকে যোগ দিয়ে যুব উৎসবকে তারুণ্যদীপ্ত করে তোলেন।


একাত্তর/এআর

ঢাকার নবাবগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
কৃষিজমির মাটি তোলাসহ একাধিক অভিযোগের বিষয়ে কথা বলায় এক সাংবাদিকসহ স্থানীয় সব সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।
চতুর্থ প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ হবে নৈপুণ্য ও জ্ঞানে-বিজ্ঞানের,...
নওগাঁর রাণীনগর উপজেলায় এক দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এই পিঠা মেলার উৎসব অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর